আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

হোসনাবাদ ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি :
রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিউনের ৪ ও ৫নং ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কানুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত এর মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।রোববার (৮নভেম্বর) অনুষ্ঠিত সম্মেলনে ৫নং ওয়ার্ড সভাপতি মো.শফিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মো.আবু তাহের, উদ্বোধকের বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সভাপতি দানু মিয়া, প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক অসীম বরণ সুশীল, ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেন, উপজেলা আ.লীগের উপ দপ্তর সম্পাদক হালিম আব্দুল্লাহ, সদস্য ইঞ্জিনিয়ার অলি আহম্মদ, ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি তপন বিশ্বাস রতন, সহ-সভাপতি মো.আলমগীর, মো.আব্দুল সালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.নুরুল আলম,সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহেদুল হক সাব্বির, সাধারণ সম্পাদক রবিউর রহমান সান সহ-আ.লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সম্মেলনের শুরুতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদের প্রার্থীরা স্লোগান মাধ্যমে যোগদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ