সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে হাসপাতাল নির্মাণের লক্ষ্যে ক্রয় করা ভুমিতে সীমানা প্রাচীর নির্মানে বাধা প্রদান ও হয়রানির অভিযোগ তুলেছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কর্তৃপক্ষ।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের কাছে বিষয়টি উত্থাপন করেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহমুদুর রহমান
এতে বলা হয়, বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর মৌজায় সমাজের সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে সম্পূর্ণ অলাভজন প্রতিষ্ঠান হিসেবে একটি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে বিশদ যাচাই-বাছাই শেষে গত বছরের সেপ্টেম্বরে স্থানীয় মো. মফিজুল ইসলামের নিকট হতে ১০৪ শতক জমি ক্রয় করা হয়। এবং যথা নিয়মে জমিটির নাম জারিও করা হয়। পরে ডিএসকে কর্তৃক মালিকানার সাইনবোর্ড জমিটিতে স্থাপন করা হয়।
কিন্তু পরবর্তীতে জমিটিতে প্রাচীর নির্মাণ করতে গেলে স্থানীয় কিছু লোকজন এতে জোরপূর্বক বাধা প্রদান করে। এবং বিরুলিয়া ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে নালিশ করলে ইউপি চেয়ারম্যান উভয়পক্ষকে নিয়ে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেন। এরমাঝেই মহিউদ্দিন জমির বিক্রেতা মো. মফিজুল ইসলামের নামে আদালতে বন্টননামা মামলা দায়ের করেন।
ওই মামলায় তিনজন সরকারি কর্মকর্তা কেও বিবাদী করা হয়। পরে বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে গত মাসের ১০ তারিখ পর্যন্ত বিবাদীদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন।
পরে স্থানীয় প্রশাসন ও উভয় পক্ষের সাথে আলোচনা করে ডিএসকে কর্তৃপক্ষ পুনরায় সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে বাদী পক্ষ পুলিশ এবং সাংবাদিকদের উপস্থিতিতে জোরপূর্বক নির্মাণ কাজ বন্ধ রাখতে চাপ প্রয়োগ করে।
এবং ডিএসকে কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখে। একই সাথে বাদীপক্ষ নিজেরা মেয়াদোত্তীর্ণ অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার সতর্কীকরণ একটি সাইনবোর্ড অবৈধভাবে ডিএসকের জমিতে টাঙিয়ে দেয়।
ডিএসকে কর্তৃপক্ষ ক্রয়সূত্রে জমিটির বৈধ মালিক এবং সাধারণ মানুষকে অলাভজনকভভাবে স্বাস্থসেবা প্রদানের লক্ষ্যে হাসপাতাল নির্মানের অভিপ্রায়ে একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।
বাদীপক্ষ অর্থাৎ মহিউদ্দিন গং, বিবাদী পক্ষ মফিজুল ইসলাম গং (যার কাছ থেকে জমি ক্রয় করা হয়েছে) এর বিরুদ্ধে বন্টননামা মামলাটি দায়ের করেছে।
এই বন্টননামা মামলায় ডিএসকে কোন পক্ষ নয়। অথচ ডিএসকে নানারকম হুমকি-ধামকি ও হয়রানির শিকার হচ্ছে। এর মাধ্যমে অলাভজনক হাসপাতাল নির্মানের মতো একটি মহৎ কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
এমতাবস্থায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ক্রয়কৃত জমিতে ডিএসকে কর্তৃক অলাভজনক ভাবে স্বাস্থ্যসেবা প্রদানে উল্লিখিত সীমানা দেয়াল ও হাসপাতাল স্থাপনে সকলকের সহযাগিতা কামনা করছি।