আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

হাত পা বেধে অটোরিক্সা ছিনতাইকালে আটক

সাভার প্রতিনিধি :

যাত্রী সেজে চালককে নেশাদ্রব্য খাইয়ে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় রাহাত (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। চালকের হাত-পা বেঁধে নির্জন স্থানে ফেলে রিকশা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন তিনি।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১২ টার দিকে সাভারের থানাঘাট এলাকায় চালককে ফেলে রিকশা নিয়ে পালানোর সময় সাভার মডেল থানার সামনে থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটক রাহাত ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জনাব আলীর ছেলে। তিনি দিনে রাজমিস্ত্রীর কাজ করেন আর রাতে ছিনতাই করেন বলে জানা গেছে। এ ঘটনার তার সহযোগী শাহীন ও বাবুসহ ৫ জন উপস্থিত ছিলেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায় নি।

ভুক্তভোগী রিকশা চালকের নাম ফয়সাল (২৩)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার বাসিন্দা বলে জানা গেছে। সাভারের আনন্দপুরে ভাড়া থেকে ৬/৭ বছর ধরে তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

ফয়সালকে নেশাদ্রব্য খাওয়ানোয় তিনি স্বাভাবিক কথা বলতে পারছিলেন না। এর পরেও তিনি বলেন, সাভার থেকে একজন যাত্রীবেশে সাভার থানাঘাট এলাকায় যাওয়ার জন্য রিকশা ভাড়া নেয়। থানাঘাট এলাকায় গেলে পিছন থেকে এসে আমার কাছ থেকে অটোরিকশার চাবিটা খুলে নিল।

আমি চিৎকার করছিলাম। আরেকজন পিছন থেকে এসে মুখে হাত ঢুকে দিয়ে বলল চিৎকার করিস না। তোকে কিছু করবো না। পকেটে টাকা ছিল মোবাইল ছিল সেগুলো নিয়েছে। আমাকে নিয়ে যাওয়ার পর সেখানে আরও চারজন আসে।

পরে আমার গলায় কাপড় দিয়ে বেঁধে হা-পাও বেধে ফেলে। আমারে চাকু ঠেকাইছিল দুই থেকে তিনবার। আমাকে কিছু খাওয়াইছে কি না তা বলতে পারবো না। তবে আমাকে ওরা মেরেছে। ঠিক করে কথা বলতে পারছি না।

থানাঘাট এলাকার চায়ের দোকানদার জাফর বলেন, থানা ঘাটের দিকে একটা রিকশা গেছে। আমার দোকানের পার্শ্ববর্তী দোকানদার জুয়েল হঠাৎ করে চিৎকার করছেন। রিকশাটা মনে হয় ছিনতাই করে নিয়ে যাচ্ছে। তখন আমরা রিকশার পিছনে ধাওয়া দিয়ে ছিনতাইকারীকে ধরে রিকশাটা আটক করি।

পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করি। আমরা থানাঘাটে গেলাম ঘটনা আসলে কি তা দেখতে। ঘটনাস্থলে গিয়ে দেখি থানা ঘাট থেকে প্রায় হাফ কিলোমিটার দক্ষিণে রিকশার প্রকৃত চালককে হাত-পা ও মুখ বেধে ফেলে রেখেছে। পরে তাকে উদ্ধার করে পুলিশের সহায়তায় উডজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে যাই।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপ বলেন, এঘটনায় রিকশাটি উদ্ধার করে ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ভুক্তভোগী এখন অসুস্থ, সুস্থ্য হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ