সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার
একের পর এক নানাবিধ অপরাধজনিত ঘটনায় সম্প্রতি লামা-আলিকদম-ফাসিয়াখালী অভয়ারণ্য সড়ক যেন অস্থির হয়ে পড়েছে,আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ রয়েছে রাস্তার দুপাশজুড়ে গহীন বন হওয়ায় অপরাধ চক্রের সদস্যরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন সময় মানুষকে অবরোধ করে তাকে হাত পা বেঁধে সর্বস্ব করে ছেড়ে দেয়।
সেসব ডাকাতদলের সেদিন রেহায় পায়নি কক্সবাজার বেতারের আলোচিত এক সঙ্গীতশিল্পী জাফর আলম আজাদও,তার এক আত্মীয়ের জানাজা শেষ করে কক্সবাজার ফেরার পথে ডাকাতের কবলে পড়ে হারাতের হয় তার মোবাইল,মটরসাইকেলসহ সবকিছু। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গায় ছড়িয়ে পড়ে।
তবে র্যাবের কাছে এমন একাধিক তথ্যের ভিত্তিতে সেসব এলাকায় গোপন অভিযান পরিচালনা করে গত শনিবার রাতে সে চক্রের প্রধান তৈয়বকে আটক করতে সক্ষম হয় পরে তার দেয়া তথ্যমতে নিজাম,মোবারক আবিব নামে আরও ৩ ডাকাতকে আটক করে,এসময় ৩টি মটরসাইকেল সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে র্যাবের সদস্যরা।
সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক
প্রাথমিক জিজ্ঞেসাবাদে র্যাবের কাছে তারা জানায় সাধারণ মটরসাইকেল আরোহীদের টার্গেট করে তারা এসমস্ত কাজ করে থাকে,ফলে মটরসাইকেলে মানুষ কম থাকায় তাদের কাছে ডাকাতি করতে সুবিধা হয়।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয় এই চক্রের সাথে আরও যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তাদের নজরদারি অব্যহৃত আছে