মুহাম্মদ আনোয়ার হোসাইন চট্টগ্রাম :
হাটহাজারীতে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। আজ শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় কার্যলয় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান সুলতানুল আলম চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মাদ রুহুল আমিন। বিশেষ অতিথি উপজেলার ভাইস চেয়ারমম্যানদ্বয় যথাক্রমে নুরুল আলম বাসেক ও মোক্তার বেগম মুক্তা। সমবায়ের উপর প্রবন্ধ পাঠ করেন সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ। এবারের সমবায় দিবাসের প্রতিপাদ্য বিষয় ছিল বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়নয়।
সমবায় দপ্তরের সহকারি পরিদর্শক আবদুল মন্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাকর চৌধুরী ও মো: আলমগীর।
প্রধান অতিথি বলেন, সমবায় সংগঠনগুলো দারিদ্র বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। তাদের দেয়া ঋণে অনেকের বেকারত্ব দূর করেছেন। তবে খেয়াল রাখতে হবে সমবায় থেকে নেওয়া ঋণ সঠিক কাজে লাগাতে হবে। একই ভাবে ঋণ যথাসময়ে ফেরৎ দিতে হবে। এর জন্য সবাইকে আন্তরিক হতে হবে।