আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

হাটহাজারীতে ৩শ লিটার ভেজাল ঘি জব্দ কারখানা সিলগালা

 

মুহাম্মদ আনোয়ার হোসাইন চট্টগ্রাম:

হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৩শ লিটার ভেজাল ঘি জব্দ করে কারখানা সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

আজ রবিবার (৮নভেম্বর) উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের লোহারপুল বাজারে মা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন বলেন, মা এন্টারপ্রাইজ নামক একটি ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৩ শ লিটার রংধনু ব্রান্ডের ভেজাল বাটার ঘি জব্দ করা হয়। এসময় ডালডা,পামওয়েল রং এবং ফ্লেভার ও কেমিকেল দিয়ে বানানো হচ্ছে বাটার ওয়েল।ক্ষতিকর উপকরণ ব্যবহার করার দায়ে কারখানা সিলগালা করা হয়েছে। এদিকে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ