মুহাম্মদ আনোয়ার হোসেন চট্টগ্রাম :
চট্টগ্রামের হাটহাজারীতে ফতেয়াবাদে ধর্ষনের প্রতিবাদে জাগ্রত ছাত্র সমাজ মানববন্ধনের আয়োজন করে। এতে ইয়ামান মজুমদারের নেতৃত্বে নুরুল হুদা হৃদয়ের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন হাসিবুল করিম রাফি , মুনতাসির আবিদ,আহম্মেদ সাফা, রেজাউল আসিফ,জুবায়ের সায়মন, অপি দাশ, মোঃ জিকু, কায়েস, মেহারাজ, সাইফুল, ফয়সাল, ইমন, কাইয়ুম, আতিক তৌসিফ, সাঈদসহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন অবিলম্বে নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় মহিলাকে বিবস্ত্র করন সহ সারাদেশে যে সব ধর্ষন করা হচ্ছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করেন।