আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

হাজীগঞ্জের ফি সাবিলিল্লাহ রক্তদান সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান

নিজশ্ব প্রতিবেদক :

২৮ ডিসেম্বর সকাল সকাল ৯ ঘটিকায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের একতা বাজারের আয়শা সিদ্দিকা নূরানী মাদ্রাসার মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্পূর্ণ হয়।

ফি সাবিলিল্লাহ রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ মাসউদ মোল্লার সঞ্চালনায় উপদেষ্টা জনাব জাকির হোসেন মুন্সির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়ন সাবেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ইয়াছিন আরাফাত, ৭ নং ওয়ার্ড মেম্বার ও উক্ত সংস্থার উপদেষ্টা জনাব আনোয়ার হোসেন মজুমদার , উপদেষ্টা জনাব শাহাদাত হোসেন, ডাঃ মোঃ আলী, মাওলানা আমানুল্লাহ, ও ৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সেক্রেটারি ও সংস্থার নেতৃবৃন্দ ও সদস্য এলাকার মানুষেরা।

উদ্বোধনী বক্তব্যে জনাব শাহাদাত হোসেন বলেন, ফি সাবিলিল্লাহ রক্তদান সংস্থা দল মত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন। তারা যে সেবাটা দিচ্ছে এটা খুবই মহৎ কাজ, দয়া করে আপনারা কেউ এই সংস্থাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, আপনারা তাদের ভুল গুলো ধরিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।
ডাঃ মোঃ আলী বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি চাঁদপুরের কোথাও যদি ব্লাড দিতে যায় আমাকে বললে আমার কাজ না থাকলে ডোনারকে বাইকে করে নিয়ে যাবো।

জনাব আনোয়ার হোসেন মেম্বার বলেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাবো, কারণ আমি বুঝি রক্তের গুরুত্ব কেমন, আমার বাবাও রক্তের অভাবে মারা গেছে। আমরা সবাই মিলে এটাকে এগিয়ে নিয়ে যাবো।
জনাব ইয়াছিন আরাফাত বলেন, আমি আমার সাধ্য মতো এই মানবিক কাজে সব সময় সহযোগিতা করবো এই মহৎ কাজকে আমাদের সহযোগিতা দিয়ে এগিয়ে নিতে হবে।

সর্বশেষ ৭ টি সংগঠনকে সম্মাননা স্বারক ও যারা আগামী ১ বছরে ২ বার রক্ত দিয়েছে তাদের সম্মাননা দেওয়া হয়।

সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ মাসউদ মোল্লা ঘোষণা দেন যারা আগামী ১ বছরে ৩ বার এই সংস্থার মাধ্যমে রক্ত দিবে তাদের সম্মাননা দেওয়া হবে।

সর্বশেষ মোনাজাতে ও তবারকের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ