বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী উপজেলার পশ্চিম খরণদ্বীপ হাওলা মাহফুজিয়া মাদ্রাসা কর্তৃক পবিত্র মিলাদুন্নবী (সাঃ) ও ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।রবিবার (২৩ অক্টোবর) সকাল ১০ ঘটিকা থেকে এই মিলাদুন্নবী (সাঃ) এর আয়োজন করা হয়।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ সোহাইল।
এতে সভাপতিত্বে করেন অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোজাহিদুল ইসলাম চৌধুরী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম,রিয়াজুল হক, ইলিয়াস আজম, সাংবাদিক সেকান্দর আলম বাবর, ইউপি সদস্য মোঃ নুরুল আবচার।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ আবু কাইয়ুম, মোঃ হোসাইন রিদুয়ান আসিফ, মোছাম্মৎ রাজিয়া সুলতানা, জেসমিন আকতার, নিগার সুলতানা মিলি, সৈয়দা হুমাইরা ইসলাম, অফিস সহকারী মাহবুবুল আলম ও রুবি আকতার।
হামদ, নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ,দোয়া মাহফিলের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।