আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

হাওলা মাহফুজিয়া মাদ্রাসা কর্তৃক মহান বিজয় দিবস উদযাপন

মিজানুর রহমান, বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীর খরণদ্বীপ ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাওলা মাহফুজিয়া মাদ্রাসা কর্তৃক মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৬ই ডিসেম্বর) মাদ্রাসা মিলনায়তনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এই আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের পুনঃ প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান মোহাম্মদ রিয়াজুল হক। উক্ত সভায় বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট সমাজসেবক ইলিয়াছ আজম সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ।
সর্বশেষ অভিভাবকগণের পরামর্শ গ্রহণ শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ