শাহ আলম, রাঙামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা ২নং কেংড়াছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ের উচুতে হযরত মোহাম্মদ কালুশাহ্ (রঃ) আল্লাহর নৈকট্য লাভের আশায় ধ্যানে মগ্ন থাকেন।এবং স্থানীয় লোকজনের ভাষ্যমতে আল্লাহর ইচ্ছায় তার মনোবাসনা পূর্ণ হয়। ১৯৮৩ সাল থেকে আজ অব্দি প্রতি বছর স্থানীয় লোকজন হযরত মুহাম্মদ কালুশাহ্(রঃ) এর বাৎসরিক ওরশ উদযাপন করে আসছে।তারই ধারাবাহিকতায় আজ ১৫ নভেম্বর – ২০২০ইং তারিখ রোজ,রবিবার হযরত মোহাম্মদ কালুশাহ্ (রঃ) এর বাৎসরিক ওরশ উদযাপন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মনির হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্নু মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মোঃ মহর আলী,ওয়াড কমিশনার কেংড়াছড়ি।বিশেষ অতিথি মোঃ টিপু,আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী। ভান্ডারী তরীকায় কালাম গেয়েছেন শিল্পী রফিক আশীকি,ও অনার সহকর্মী গন। উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় লোকজন। প্রতিনিধি জানতে চাইলে সভাপতি মনির হোসেন জানান। আমরা করোনার কারনে, সামাজিক দূরত্ব বজায় রেখে সকলের সহযোগিতায় ছোট করে ওরশ উদযাপন করেছি। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই কে তবারক বিতরন করা হয়।