রনজিত কুমার পাল( বাবু)নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার ( ১৮ জুন, ২০২১ ইং) অপরাজিতা যুব সংঘ পূর্ব বুল্লা ( দাস পাড়া), লাখাই, হবিগঞ্জের উদ্যোগে এবং শারদাঞ্জলি ফোরাম হবিগঞ্জ জেলা কমিটি কর্তৃক পরিচালিত ২১তম অপরাজিতা শারদাঞ্জলি গীতা নিকেতন শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন শ্রী গোপীমোহন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী লুসিকান্ত হাজং, উপজেলা নির্বাহী অফিসার, লাখাই, হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ অপু কুমার সাহা, উপদেষ্টা, শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি ও আাবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লাখাই, হবিগঞ্জ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন পরম ভাগবত শ্রী বনবিহারী রায়, সভাপতি পারমার্থিক পাঠক ফোরাম হবিগঞ্জ জেলা। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরম ভাগবত শ্রী প্রমথ সরকার, সভাপতি বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘ, কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক, পারমার্থিক পাঠক ফোরাম হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুজিত চন্দ্র পাল, সিনিয়র সহ-সভাপতি শারদাঞ্জলি ফোরাম হবিগঞ্জ ও মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম বিষয়ক সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি ও সভাপতি বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘ হবিগঞ্জ জেলা। এছাড়াও বিশেয অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী প্রানেশ গোস্বামী, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লাখাই, হবিগঞ্জ; শ্রী সম্পদ রায়, সাধারণ সম্পাদ্, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লাখাই, হবিগঞ্জ; শ্রী এডভোকেট খোকন গোপ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ লাখাই উপজেলা; শ্রী মানিক লাল দেব,প্রাক্তন মেম্বার, করাব ফুলতৈল; জনাব মহসিন সাদেক, সভাপতি অনলাইন প্রেসক্লাব লাখাই উপজেলা, শ্রী নিতেশ দেব, সাধারণ সম্পাদক, অনলাইন প্রেসক্লাব, লাখাই উপজেলা ও নির্বাহী সারথী শারদাঞ্জলি ফোরাম, কেন্দ্রীয় কমিটি; শ্রী অসীম আচার্য্য, সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাহুবল উপজেলা ও সভাপতি পারমার্থিক পাঠক ফোরাম বাহুবল উপজেলা; শ্রী বিদ্যাভূষণ পাল তপু, শিক্ষক, শারদাঞ্জলি ফোরাম, হবিগঞ্জ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সংঘ হবিগঞ্জ; শ্রী রাহুল সরকার, সহ-সাধারণ সম্পাদক শারদাঞ্জলি ফোরাম হবিগঞ্জ ও সহ-সাংস্কৃতিক সম্পাদক শারদাঞ্জলি ফোরাম, কেন্দ্রীয় কমিটি; শ্রী নন্দলাল বসাক, সহ-সভাপতি শারদাঞ্জলি ফোরাম হবিগঞ্জ ও সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি; শ্রী অয়ন সরকার, নির্বাহী সারথি, শারদাঞ্জলি ফোরাম হবিগঞ্জ ও সহ-বার্তা বিষয়ক সম্পাদক শারদাঞ্জলি ফোরাম, কেন্দ্রীয় কমিটি; শ্রী সুজিত চন্দ্র শীল, শিক্ষক রাঢ়িশাল গীতা নিকেতন ও নির্বাহী সারথি শারদাঞ্জলি ফোরাম, কেন্দ্রীয় কমিটি; শ্রী সমীরণ শীল, সংগঠক, বামৈ শারদাঞ্জলি গীতা নিকেতন; শ্রী রিংকু সূত্রধর, শিক্ষক, রামপুর দুর্গা মন্দির গীতা নিকেতন হবিগঞ্জ সদর; শ্রী সজল কান্তি দাস, শিক্ষক,সিংহগ্রাম গীতা নিকেতন ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সংঘ হবিগঞ্জ জেলা; শ্রী রনজিত দেব মাষ্টার, গঙ্গানগর বুল্লা লাখাই; শ্রী দয়ানন্দ দাস, সিংহগ্রাম, লাখাই; শ্রী বিপ্লব চন্দ্র গোপ, পূর্ব বুল্লা লাখাই; শ্রী প্রবীন্দ্র দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই, শ্রী সত্যেন্দ্র চন্দ্র দাস পূর্ব বুল্লা, শ্রী গনেশ চন্দ্র দাস পূর্ব বুল্ল দাস পাড়া লাখাই হবিগঞ্জ। স্বাগত বক্তব্য প্রদান করেন অপরাজিতা শারদাঞ্জলি গীতা নিকেতনের শিক্ষক শ্রীমতি অন্তরা রাণী দাস। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুজিত চন্দ্র পাল, শ্রী অয়ন সরকার, শ্রী সজল কান্তি দাস, শ্রী অনন্ত মোহন দাস। সার্বিক সহযোগিতায় ছিলেন শ্রী অনন্ত মোহন দাস সহ অপরাজিত যুব সংঘের সম্মানীত সারথিবৃন্দ।
শ্রীমদ্ভগবদগীতা পাঠ করেন সমগ্র বাংলাদেশে ৩য় স্থান অর্জনকারী স্বর্ণপদক প্রাপ্ত বৃষ্টি রাণী দাস ও সূচনা রাণী দেব সহ সকল শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে গীতা শিক্ষার্থীদের শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি কর্তৃক সরবরাহকৃত গীতা ও খাতা, ডাঃ অপু কুমার সাহা সাউন্ড স্পীকার, শ্রী প্রসেনজিত গোপ,প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক কর্তৃক প্লাষ্টিক টুল ও হোয়াইট বোর্ড, শ্রী অয়ন সরকার কর্তৃক ব্যানার, অপরাজিতা যুব সংঘ কর্তৃক বলপেন, মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।
জয় গীতার জয়, জয় শারদাঞ্জলির জয়, জয় মানবতার জয়।