আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ ইং

হবিগঞ্জে বৃষ্টি থাকতে পারে আরও কয়েকদিন

 

পলাশ পাল, বিশেষ প্রতিনিধি :

হবিগঞ্জের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবারসহ আরও কয়েক দিন এই বৃষ্টি চলতে পারে। এর মধ্যে দেশের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

গতকাল রাতভর হবিগঞ্জের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়। আজ সকালে হবিগঞ্জের কয়েকটি উপজেলায় গুড়িগুড়ি বৃষ্টি ঝরে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের কারণে এখন বৃষ্টি হচ্ছে। যা আরো কয়েকদিন দমকা হাওয়া সহ থাকার সম্ভাবনা রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ