আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

হবিগঞ্জে কষ্টিপাথরের মূর্তিসহ ২ পাচারকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল ১৬ এপ্রিল সন্ধ্যায়  র‍্যাবের এই অভিযান পরিচালিত হয়।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল র‌্যাব-৯ এর অধিনায়ক আবু মূসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি এবং এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ৪নং বাহুবল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তরসুর গ্রামের জনৈক সানু মিয়া উরফে সানু মোল্লা, পিতা মৃত আব্দুল লতিফ এর পূর্ব দুয়ারী টিনসেড পাকা ঘরের ভিতরে উত্তর পার্শ্বের রুমের ভিতর অভিযান পরিচালনা করে প্রাচীন কষ্টিপাথরের ‘ মূর্তি জব্দসহ পেশাদার পাচারকারী সানু মিয়া উরফে সানু মোল্লা (৫৫), পিতা- মৃত আব্দুল লতিব, সাং- উত্তরসুর, এবং মোঃ হারুন মিয়া (৪৩), পিতা- আব্দুল সামাদ, সাং- হরিতলা উভয় থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ