আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

হবিগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদকঃ

হবিগঞ্জ বৃন্দাবন কলেজ ক্যাম্পাসের কাছে ‘মি. বার্গার’র ভেতরে প্রবেশ করে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে একদল বখাটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার বিকালে সরকারি বৃন্দাবন কলেজ সংলগ্ন মি. বার্গার দোকানের ভেতর এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই হবিগঞ্জ সদর থানায় ১৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন কলেজ ছাত্রের বাবা সুহেল মিয়া।

আহত মারুফ হাসান রাফি (২০) হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অনার্স (বিজ্ঞান) প্রথম বর্ষের ছাত্র। সে শহরের নাতিরাবাদ এলাকার সুহেল মিয়ার ছেলে। পড়াশোনার পাশাপশি তাদের ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করে।

তবে কি কারণে তাকে কুপিয়ে জখম করা হয়েছে সে বিষয়ে কিছুই জানে না ওই কলেজছাত্র। ঘটনার সময় সিসিটিভিতে একটি ফুটেজ ধারণ হয়।

ফুটেজে দেখা যায়, প্রথমে দুটি যুবক মি. বার্গারে প্রবেশ করে। কিছুক্ষণ পর আরও কয়েকজন যুবক অস্ত্র হাতে ওই প্রতিষ্ঠানের সামনে এসে দাড়ায়। এক পর্যায়ে সবাই অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ পর দৌড়ে বের হয়ে যায়।

এ ব্যাপারে জানতে হবিগঞ্জ সদর থানার ওসিকে বারবার কল দিলেও তিনি কল রিসিভ করেন নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ