আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

হবিগঞ্জের বানিয়াচঙ্গে সার্কেল ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে থানা পুলিশের কাজের গতি আনা এবং কাজের জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে আজ ২৩ ফেব্রুয়ারী ২০২১ রোজ মঙ্গলবার বানিয়াচং থানা চত্ত্বরে সার্কেল ডে অনুষ্টিত হয়েছে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র সভাপতিত্ত্বে এবং তদন্ত ওসি প্রজিত কুমার দাস’র সঞ্চালনায় উক্ত “সার্কেল ডে” অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম।

সার্কেল ডে অনুষ্ঠানে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম ও থানায় কর্মরত সকল অফিসারগন উপস্থিত ছিলেন।

সভায় বানিয়াচং ও আজমিরীগঞ্জ থানা এলাকার আইন শৃংখলা স্বাভাবিক রাখার নিমিত্তে থানা এলাকায় বিট পুলিশিং, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ