আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

হত-দরিদ্রের মাঝে সূর্যের হাসি যুব সংঘ কক্সবাজার সদর শাখার শীত বস্ত্র বিতরণ

সাজন বড়ুয়া সাজু :

যুব অবক্ষয়ের অবসান চাই,আলোকিত সমাজ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া আলোড়ন সৃষ্টিকারি ঐতিহ্যবাহী জাতিসংঘ স্বীকৃতি প্রাপ্ত মানবহিতৈষী সংঘঠন সূর্যের হাসি যুব সংঘ, কক্সবাজার সদর শাখা কর্তৃক, মহামারী করোনার আঘাতে ক্ষতবিক্ষত ২০২০ সালকে বিদায় এবং ২০২১ সালকে সাদরে সম্ভাষণ জানান,হত-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে।

নতুন বছরের শুরুতে বাস টার্মিনাল এলাকার এ.কে টাওয়ারে সূর্যের হাসি যুব সংঘ’ কক্সবাজার সদর শাখা কর্তৃক হত-দরিদ্র এবং শীতার্তদের মাঝে- শীতবস্ত্র বিতরণ-২০২১ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সূর্যের হাসি যুব সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি নুরুল হক বুলবুল।

সদর শাখার সাধারণ সম্পাদক রাশেদুল আজিজের সঞ্চালনায় এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সূর্যের হাসি যুব সংঘের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব জাহাঙ্গীর আলম, শিক্ষা বিষয়ক উপদেষ্টা জনাব রোমানা বিনতে সিদ্দিক, সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা সৈয়দ মনসুর হেজাজী, মিজান উদ্দিন সিকদার ও কক্সবাজার সদর শাখার প্রতিনিধি সহ স্থানীয় ব্যক্তিত্ব।
আলোচনা শেষে ১০০ জন হত-দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে সার্বিক সহযোগিতায় ছিলেন Compassion Takes Action
সভাপতি তার বক্তব্যে যারা আর্থিক ভাবে, শারীরিক ভাবে শ্রম দিয়ে এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ