আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

হত্যার পর ১০ আংগুলের চামড়া কেটে নিলো খুনী

নিজস্ব প্রতিবেদক :

ভাড়া রুমে উঠে নারীকে হত্যার পর ১০ আংগুলের চামড়া ছাড়িয়ে নিলে গেলো খুনী। স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া নিয়ে ক্ষতবিক্ষত করে হত্যা করে এক নারীকে গত শনিবার আশুলিয়ায়।

পুলিশ ৯৯৯ কল পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে  পাঠায় পুলিশ।

ঢাকার আশুলিয়া ইউনিয়নের জহর চন্দ্রা রাতুল গার্মেন্টস পাশে জিয়াসমিনের বাড়িতে এই হত্যাকান্ডা ঘটে বলে জানান পুলিশ।

বাড়ির মালিক জিয়াসমিন বলেন, গত ১৫ ফেব্রুয়ারী দুপুরে এক লোক স্বামী-স্ত্রীর পরিচয়ে তার একতলা বাড়ির একটি রুম ৩৫০০ টাকায় ভাড়ায় ৫০০ টাকা অগ্রিম দিয়ে রাতে এক নারীকে নিয়ে র রুমে উঠে।

রবিবার সকাল ১০ টার দিকে ওই লোক তার স্ত্রী অসুস্থ বলে রুমে তালা মেরে বের হয় যায়। আর ফিরে আসেনি মঙ্গলবার পর্যন্ত।

জিয়াসমিন মঙ্গলবার দুপুরে বাড়ির বাহির সেই নারীর এক জোড়া জুতা দেখতে পেয়ে তার সন্দেহ হয়। আশেপাশে লোকজনকে সংবাদ দিয়ে ৯৯৯ কল দেয় বাড়ির মালিক।

আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এবং রুমের তালা ভেঙে ভিতরে দেখতে পায় এক নারীর মুখ গলা ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত মৃত পড়ে রয়েছে। পুলিশ ও বাড়ির মালিকের ধারনা গত শনিবার রুমে উঠার পরই হয়তো নারীকে হত্যা করা হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক ইদ্রিস মিয়া বলেন, ৯৯৯ কল পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে এসে নারীর ক্ষতবিক্ষত লাশ দেখেন। এবং ওই নারীর ১০ টি আংগুলের চামড়া তুলে নিয়ে গেছে খুনী। পুলিশের ধারনা নিহত নারীর পরিচয় যেন সনাক্ত করতে না পারে তাই পূর্বপরিকল্পিত এই হত্যাকান্ডা।

আশুলিয়া থানার ওসি নুর আলম বলেন, পুলিশের কয়েকটি
টিম কাজ করছে হত্যা রহস্য উদঘাটন করার জন্য। অতিদ্রুতই খুনীকে গ্রেফতার করা হবে। আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ