আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

হত্যার পর ডান পা কেটে নেয়ার ঘটনায় আটক-৩ আসামী 

সাজন বড়ুয়া সাজু, কক্সবাজার
কক্সবাজারের পেকুয়ায় এক ব্যাক্তিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার পর পা কেটে উল্লাসের ঘটনায় মামলার অন্যতম আসামী ও মূল পরিকল্পনাকারী নেজামুল ইসলাম মোজাহিদসহ ৩ জন কে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।
শনিবার দুপুর ১২ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লে.কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি জানান গত ১০ অক্টোবর বিকেল ৩টায় পেকুয়া মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আবু সৈয়দ নামে এক ব্যাক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।এছাড়া হত্যার পর পা কেটে নিয়ে যায় হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীরা।পরের দিন (১১ অক্টোবর) বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে।ঘটনার পর নিহত আবু ছৈয়দের ছেলে সৈয়দ মোহাম্মদ ইমন বাদী হয় ২৪ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনের নাম অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি র‌্যাবের নজরে আসলে আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।পরে গতকাল (১৩ অক্টোবর)  মধ্যরাতে র‌্যাবের একটি চৌকস টিম মগনামায় অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যাক্তিরা হলেন মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামী ও অন্যতম প্রধান পরিকল্পনাকারী মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে নেজামুল ইসলাম মুজাহিদ(২৮)।একই এলাকার মৃত নুরুন্নবীর ছেলে আমিরুজ্জামান ও তার ছোটভাই জামিল ইব্রাহিম ছোটন(২৫)।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়া ঘটনার ৩ দিন আগেই নিজেদের মধ্যে গোপন মিটিং করে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করে।পরে আবু সৈয়দ তার শ্বশুরবাড়িতে অবস্থান করার সময় ২০-২৫ জনের একটি দল অস্ত্র ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে আবু সৈয়দ খাটের নিচে ঢুকে গেলে সেখান থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে হাত পা চেপে ধরে আবারও কুপানো হয়।এছাড়া শরীরের ডান পা কেটে নিয়ে যায় হত্যাকারীরা।ঘটনার পরপর তাকে সেখান থেকে স্বজনরা উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যাবার পথে মৃত্যু হয় আবু সৈয়দের।এই ঘটনার পরপর আত্মগোপনে চলে যায় হত্যাকারীরা।
র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয় বাকি আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তাদের অভিযান অব্যহৃত আছে।এছাড়া আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ