সুমন আহমেদ রাহাত,কুবি প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এই বছরও বাংলাদেশ স্কাউটস পুরো দেশ থেকে নির্দিষ্ট সংখ্যক রোভার সদস্যকে পবিত্র হজ্জ ক্যাম্পে দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে।
যাদের কাজ হচ্ছে হজ্জের উদ্দেশ্যে আগত হজ্জ যাত্রীদের প্রয়োজনীয় সকল সেবা প্রদান করা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপ থেকে এবার এই সুযোগ পেয়েছেন রোভার মেট মোঃ রাশেদুল আমীন।
২ জুন (বৃহস্পতিবার) থেকে ৭ জুন (মঙ্গলবার) পর্যন্ত ৬দিন ঢাকার আশকোনার হজ্জ ক্যাম্পে তিনি এই দায়িত্ব পালন করবেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিট থেকে সুযোগ পাওয়া রাশেদুল আমীন বলেন- “হজ্জ যাত্রীদেরকে সেবা প্রদান করার সুযোগ পাওয়া সত্যিই অনেক প্রাপ্তির জায়গা।
আমি হয়তো স্কাউটস এ সম্পৃক্ত হওয়ার কারনেই এই সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা বাংলাদেশ স্কাউটস ও কুবি রোভারের প্রতি আমাকে সুযোগ করে দেয়ার জন্য।”
উল্লেখ্য যে, কুমিল্লা জেলা রোভারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবছর ৫ জন হজ্জ ক্যাম্পে যাওয়ার সুযোগ পেয়েছে। রোভারদের মূলমন্ত্র হচ্ছে সেবা। রোভারের সেই মূলমন্ত্রের সাথে সামঞ্জস্যতা রেখেই কুবি রোভার প্রতিনিয়ত সেবা প্রদান করে যাচ্ছে।