আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী সহোদর দুই ভাই নিহত হয়েছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সহোদর দুই ভাই হলেন-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মোটরসাইকেল চালক নাসির উদ্দীন (৪৫) ও আরোহী ওয়াজি উল্লাহ (২৬)।

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পাটুরিয়াগামী অজ্ঞাত একটি গাড়ি ঢাকাগামী ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে গাড়ি সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। নিহতের পরিবারকে খবর দেওযা হয়েছে তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ