আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সড়কের পাশে পড়ে ছিল ৬০০ কেজি সরকারি চাউল

সাভার প্রতিনিধি :

সাভারের একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে ৩০ কেজির ২০ বস্তা সরকারি চাউল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকার একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে এসব চাউলের বস্তা সরিয়ে নেওয়ার সময় ধরা পরার ভয়ে কেউ ফেলে রেখে যেতে পারে।

পুলিশ জানায়, দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ২০ টি চাউলের বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তাতে ৩০ কেজি করে চাউল রয়েছে।

এসব চাউলের বস্তায় খাদ্য অধিদপ্তররের লোগো, নেট ওজন, উৎপাদনের তারিখ ও এলাহী ইন্টারন্যাশনাল কাল কালিতে লেখা রয়েছে।

স্থানীয়রা জানান, ওই এলাকার সড়কের পাশে মাটিতে সরকারি চাউলের বস্তা পড়ে থাকতে দেখা যায়।

দীর্ঘ সময় অপেক্ষা করেও চাউলের সন্ধানে কাউকে আসতে দেখা যায় নি। পরে সাভার মডেল থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে চাউলের বস্তা গুলো উদ্ধার করে নিয়ে যায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, সড়কের পাশে সরকারি চাউলের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে এসব চাউল উদ্ধার করা। কিভাবে ওই স্থানে এসব চাউল আসলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ