আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সড়কের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

জাকির হোসেন বালিয়াকান্দি উপজেলা :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাতের অন্ধকারে সড়কের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। বালিয়াকান্দি-কালুখালী সংযোগ সড়কের দুবলাবাড়ীয়া গ্রামে পল্লীবিদ্যুৎ সাবস্টেশন এলাকা থেকে বুধবার রাতে একটি মেহগনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তের দল।
এলাকাবাসীর অভিযোগ, এ সড়ক থেকে দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে মূল্যবান গাছগুলো কে বা কারা কেটে নিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত গাছ কাটার ফলে সড়কের দু’পাশে গাছশূন্য হয়ে পড়ছে। স্থানীয়রা গাছ চুরির বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, গাছ চুরির বিষয়টি শুনেছি। কারা এ কাজ করছে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, আমি উপজেলার বাইরে অবস্থান করছি। কর্মস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ