আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

স্মৃতিসৌধে পুষ্পার্পণের মাধ্যমে জাবিতে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি :

আজ রবিবার (২০ অক্টোবর) জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্পণের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের নতুন বর্ষের শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকতা বরণ করে নেওয়া হয়।

এর আগে বিভাগের ৫২ তম আবর্তনের শিক্ষার্থীদের দ্বারা নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবীনবরণ অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ, সিনিয়র শিক্ষার্থীবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এ সময় বিভাগের চেয়ারপার্সন সহযোগী অধ্যাপক জনাব রাকিব আহমেদ নবীন শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “আমাদের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ একটা পরিবার। আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই এই পরিবারের সদস্য। আমরা আমাদের পেশাদারিত্ব বজায় রেখে পরিবারের সদস্যদের মতো একই ছাতায় সামনের দিকে এগিয়ে যেতে চাই।”

এসময় বিভাগের সহযোগী অধ্যাপক জনাব উজ্জ্বল কুমার মন্ডল শিক্ষার্থীদের মানবিক, আদর্শবান ও নৈতিকগুণসম্পন্ন মানুষ হিসেবে বেড়ে উঠতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকেই তাদের লক্ষ্য ঠিক রেখে পড়াশোনায় মনোযোগী হতে আহ্বান করেন।

বিভাগের শিক্ষার্থী-কল্যাণ উপদেষ্টা সাঈদ আল-জামান বলেন, “মা পাখি যেমন তার ছানাদের উড়তে শেখায় কিন্তু ছানার নিজেকেই উড়তে হয়, ঠিক তেমনি এই বিভাগ তোমাদেরকে শেখাবে এবং সেটা তোমাদেরকেই শিখে নিতে হবে। লক্ষ্য পূরণে তোমাদেরকে নৈতিকতা বজায় রেখে অধ্যবসায় করতে হবে।”

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় বিভাগ সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও নবীনদের আশ্বস্ত করেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক সালমা আহমেদ, প্রভাষক শবনম ফেরদৌসী, প্রভাষক নৌশিন জাহান ইতিসহ আরো অনেকে

নবীনবরণ শেষে বিভাগ কর্তৃক নবীন শিক্ষার্থীদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্পণ ও শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহিদদের স্মরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ