আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

স্বাস্থ্যবিধি মানছেনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি মানছেনা কেউ। করোনা পরীক্ষা ও ভ্যাকসিন প্রদানে কোন নিয়ম কানুন বা সারি নেই। বিক্ষিপ্ত হযবরল অবস্থায় চলছে এসব সেবা। জনসাধারণের দাবি কর্তৃপক্ষের উদাসীনতায় এমন পরিবেশ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় করোনা ঝুকি থাকায় অনেকেই টিকা না নিয়ে বাড়ি চলে গেছেন।

ভুক্তভোগীরা জানায়, প্রতিদিন সকাল আটটা থেকেই শুরু হয় এরকম ভীড়। হাসপাতালের সাধারণ রোগী, করোনা পরীক্ষা করতে আসা রোগী ও করোনা ভ্যাকসিন নিতে আসা সকলে একই জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এর উপর আবার বিভিন্ন ঔষধ কোম্পানীর রিপ্রেজেনটেটিভদের আনাগোনা। এসব কারনে রোগীরা সেবা পাওয়ার চেয়ে বেশি ভোগান্তির স্বীকার হচ্ছে। এতে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকেই হাজারো মানুষের ভীড় জমে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদের অনেকের মুখে মাস্ক পর্যন্ত নেই। স্বাস্থ্যবিধি মেনে নিয়ম শৃঙ্খলা মেনে করোনা পরীক্ষা ও করোনা ভ্যাকসিন সেবা দেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি। এ অবস্থায় করোনা আক্রান্ত হওয়ার শঙ্কায় ভ্যাকসিন গ্রহণ না করে বাড়ি ফিরে গেছেন অনেকেই।

এ ব্যপারে মুদিপাড়া গ্রামের লোকমান হোসেন নামে একজন জানান, আমি করোনা ভ্যাকসিন নিতে গিয়েছিলাম। সেখানে এমন অবস্থা যে করোনা আক্রান্ত হওয়ার ঝুকি বেশি। তাই বাড়ি ফিরে যাচ্ছি।

এ ব্যপারে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আল বেলাল জানান, হঠাৎ গার্মেন্টস কারখানা খুলে দেওয়ায় এমন ভীড় হয়েছে। বুঝেনইতো
পাবলিক ফাংশন, একটু তো এরকম হতেই পারে। তবে আমরা স্বাস্থ্যবিধি মানতে
চেষ্টা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ