আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

স্বামীর মুখে বিষ ঢেলে হত্যা, মা ছেলে মিলে লাশ ফেলে মাঠে

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর আতিয়ার রহমান (৫১) হত্যাকান্ডের মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল ৪ টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন। এর আগে আজ দীর্ঘ গোয়েন্দা নজরদারী ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মোছাঃ দুলালী বেগম (৪৫) ও মোঃ সজিব মিয়া (২৩)। দুলালী বেগম আতিয়ারের স্ত্রী ও সজিব তার সন্তান। তারা সবাই আশুলিয়ার জাসগড়া এলাকায় বসবাস করতেন।

র‌্যাব জানায়, গত ২২ মার্চ আশুলিয়ার জামগড়ার রুপায়ন মাঠে হাত-পা বাঁধা অজ্ঞাত একটি লাশ পাওয়া যায়।

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত আতিয়ার রহমান (৫১) রংপুর জেলার গঙ্গাচড়া থানার উত্তর খলেয়ার হাজিপাড়া গ্রামের বাসিন্দা বলে পরিচয় শনাক্ত করেন। এঘটনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। পরে আজ অভিযান পরিচালনা করে নারীসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের বরাত দিয়ে র‌্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন বলেন, নিহত আতিয়ার রহমান তার পরিবারসহ আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ এলাকায় বসবাস করতেন। তিনি একজন প্রাইভেটকার চালক। তিনি জুয়ায় আসক্ত হয়ে পারিবারিক কলহে জড়িয়ে পরেন।

ঘটনার দিন আতিয়ার জুয়া খেলে টাকা হারিয়ে আবার তার স্ত্রীর কাছে গিয়ে টাকা দাবি করেন। টাকা না দিলে স্ত্রী দুলালি বেগমকে মারধর করেন। পরে আতিয়ারকে ঘুমের ওষুধ খাওয়ান স্ত্রী। আতিয়ার ঘুমিয়ে পড়লে হাতপা বেধে তার মুখে বিষ ঢেলে দেয় দুলালী।

পরে গলায় চেপে ধরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন। এঘটনা ছেলে সজিবকে জানালে তারা দুইজন মিলে মরদেহ জামগড়ার রূপায়ন মাঠে ফেলে দেয়। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাব -৪

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ