নিজস্ব প্রতিবেদক :
জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়,কুমিল্লা এর কর্নধার জনাব মোঃ হুমায়ুন কবির, মহাব্যবস্থাপক মহোদয় এর দিক নির্দেশনায় স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ,
কুমিল্লা বিভাগীয় কমিটির উদ্যোগে- “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২২” উদযাপন উপলক্ষ্যে আগামী ২৬/০৩/২০২২ ইং তারিখ রোজ শনিবার দুপুর ২ঃ০০ ঘটিকায় কুমিল্লা জিলা স্কুল মাঠে এরিয়া অফিস, কুমিল্লা উত্তর বনাম এরিয়া অফিস কুমিল্লা দক্ষিণ এর মাঝে এক প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
উক্ত প্রতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়,কুমিল্লা এর মহাব্যবস্থাপক জনাব মোঃ হুমায়ুন কবির চৌধুরী স্যার।
বিশেষ অতিথি : জনাব আবদুল কাদের মৃধা, উপ-মহাব্যবস্থাপক, এরিয়া অফিস কুমিল্লা উত্তর।
বিশেষ অতিথি ঃ জনাব মোঃ আবুল হাসানাত আজাদ, উপ-মহাব্যবস্থাপক, জনতা ব্যাংক রিজিওনাল স্টাফ কলেজ, কুমিল্লা।
বিশেষ অতিথি ঃ জনাব মোঃ আবু তাহের মোল্লা, উপ-মহাব্যবস্থাপক, এরিয়া অফিস কুমিল্লা দক্ষিণ।
বিশেষ অতিথি : জনাব রাশেদা আক্তার, প্রধান শিক্ষক, কুমিল্লা জিলা স্কুল।
উক্ত প্রীতি ক্রিকেট ও ফুটবল খেলায় জনতা ব্যাংক লিমিটেড, এরিয়া অফিস কুমিল্লা উত্তর ও এরিয়া অফিস কুমিল্লা দক্ষিণ এর কর্মকর্তাবৃন্দ কে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।
আয়োজক ও সার্বিক সহযোগিতায়-
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ
কুমিল্লা বিভাগীয় কমিটি।
এই লেখা দিয়ে একটি রিপোর্ট কর।