আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

“স্পার্ক ট্যাঙ্ক’২৪ এর আয়োজনে নিটার ক্যারিয়ার ক্লাব”

আরাফাত কাদির, নিটার প্রতিনিধি :

সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর ক্যারিয়ার ক্লাব কর্তৃক প্রতিছরের বিভিন্ন প্রতিযোগিতার ন্যায় এবার আয়োজিত হচ্ছে স্পার্ক ট্যাঙ্ক’২৪।

শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি পারিপার্শ্বিক বিষয়ে দক্ষতার চর্চা ও বৃদ্ধির লক্ষ্যে প্রফেশনাল সিভি তৈরি, মক ভাইভাসহ নানান ধরনের সেশন আয়োজন করে থাকে নিটার ক্যারিয়ার ক্লাব।

নিটার ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত স্পার্ক ট্যাঙ্ক’২৪ একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২জন বা ৩জনের দল গঠনপূর্বক উক্ত প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। রেজিষ্ট্রেশন ফি নির্ধারিত হয়েছে ৬০০। প্রতিযোগিতাটির রেজিষ্ট্রেশন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে, চলবে ২৫শে অক্টোবর, ২০২৪ ইং তারিখ পর্যন্ত।

নির্ধারিত সূচি অনুযায়ী স্পার্ক ট্যাঙ্ক’২৪ প্রতিযোগিতা সর্বমোট তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপের সময়সীমা ২৬-৩০শে অক্টোবর, দ্বিতীয় ধাপের প্রতিযোগিতা চলবে ১-৫ই নভেম্বর পর্যন্ত এবং সর্বশেষ ১৫ তারিখের গ্র্যান্ড ফাইনালে কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিযোগিতাটি সমাপ্ত হবে।

পুরষ্কার হিসেবে নির্ধারণ করা হয়েছে নগদ ৬০ হাজার টাকা। এছাড়াও স্পার্ক ট্যাঙ্ক’২৪ এর অংশ হিসেবে “আলোকচিত্র প্রদর্শনী” নামেও আরেকটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, রেজিষ্ট্রেশন ফি ৩০০ টাকা নির্ধারণ করেছেন ক্লাব কর্তৃপক্ষ।

স্পার্ক ট্যাঙ্ক’২৪ প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার ও ক্লাব পার্টনার হিসেবে সহযোগিতার হাত বাড়িয়েছে কিছু সংগঠন। নিউজ পার্টনার হিসেবে থাকছে নিটার সাংবাদিক সমিতি (নিসাস), মিডিয়া পার্টনার হিসেবে থাকছে টেক্সটাইল টুডে, রেডিও পার্টনার পিপলস রেডিও ৯১.৬ এফএম, ম্যাগাজিন পার্টনার টেক্সটাইল ফোকাস, অ্যাসোসিয়েট পার্টনার নিটার ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটি ইত্যাদি।

এছাড়াও স্ট্র‍্যাটেজিক পার্টনার হিসেবে সহযোগিতায় রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি। ক্লাব পার্টনার হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব।

স্পার্ক ট্যাঙ্ক’২৪ এর প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং আগ্রহ প্রশংসনীয়।উক্ত প্রতিযোগিতার উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন ও নতুন চিন্তাভাবনার সুযোগ তৈরি করবে বলে আশা করা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ