আজ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৬ ইং

স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে ধলই চা বাগানের সংকটের সমাধান কাজে যোগ দিবে শ্রমিকরা

কমলগঞ্জ প্রতিনিধি:  
সোমবার কমলগঞ্জ ধলই চা বাগানে শ্রমিক,মালিক পক্ষ চা শ্রমিক ইউনিয়ন প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী আসনে সাংসদ,অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ।পরে  করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ৬০০শত পরিবারের শ্রমিকদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক,মৌলভীবাজার পুলিশ সুপার,সিনিয়র পুলিশ সুপার,কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা,ডিডিএল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,আওয়ামীলীগের নেতৃবৃন্দ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ,কমলগঞ্জ পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বাগান পঞ্চায়েতের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আগামীকাল থেকে কর্মস্থলে যাচ্ছে চা- শ্রমিক খুলে দেওয়া হবে চা বাগান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ