আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

স্ত্রীকে হত্যার পর লাশে কাপড় মুড়িয়ে আগুন, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর কাপড় দিয়ে পেঁচিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী শাহীন খন্দকারের বিরুদ্ধে।  এ ঘটনায় নিহত মোছাঃ নূরানী আক্তারের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) ভোর  সাড়ে ৪ টার দিকে ঘটনাটি ঘটেছে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার কালাম মাদবরের ভাড়া বাড়িতে। ঘটনার পর থেকে পিকআপ চালক স্বামী শাহীন খন্দকার পলাতক রয়েছে।

নিহত নুরানী আক্তার বগুড়া জেলার শিবপুর থানার জীবন নগর গ্রামের মো. নজরুল ইসলামের মেয়ে।

তিনি স্থানীয় ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড কারখানায় কাজ করতেন। অভিযুক্ত পলাতক স্বামীর নাম শাহীন খন্দকার, তিনি বগুড়া জেলার সোনাতলা থানার সোনাতলা নতুন বন্দরের আনারুল খন্দকারের ছেলে। শাহীন খন্দকার পিকআপ চালক বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে ভোরে স্বামী শাহীন খন্দকার তার স্ত্রী নুরানীকে হত্যার পর লাশে কাপড় জড়িয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে স্থানীয়ভাবে আগুন নির্বাপণ করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন  বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় স্বামী শাহীন খন্দকার ওরফে সোহাগকে আটকের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ