আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

স্কুল ছাত্রী অপহরণের ১২ দিনেও খোজ মিলেনি

আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি :

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের ৭ ম শ্রেণীর ছাত্রী নিখোজের ১২ দিনেও কোন খোজ মেলেনি।
শৈলাট গ্রামের সামছুল হকের মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী।

এ ঘটনায় ৫ জনের নামে মামলা করে স্কুল ছাত্রীর পরিবার।
অভিযোগ সুত্রে জানা গেছে, ১৫ বছরের কিশোরী সোনিয়া আক্তার গত ২৬ জুলাই বাড়িতে কেও না থাকাই একা বাড়িতে ছিল এই সুযোগে একই এলাকার আলাউদ্দিনের ছেলে আমির হোসেন ও তার সহযোগী রায়হান তালুকদার সহ আরো ২/৩ জন বখাটে সোনিয়া আক্তার কে জোরপূর্বক নিজ বাড়িতে আটক করে রাখে অভিযুক্তরা।
খবর পেয়ে মা জরিনা আক্তার ও বাবা সামছুল হক মেয়েকে উদ্ধার করতে গেলে তাদের মারধোর করেন এবং হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
অভিযুক্তরা হলেন- শ্রীপুর উপজেলার শৈলাট গ্রামের
আলালউদ্দিনের ছেলে আমির হোসেন।মৃত আব্দুল মজিদের ছেলে রায়হান তালুকদার। মৃত কলিম উদ্দিনের ছেলে কাদের মন্ডল। মৃত বারেকের ছেলে আলাউদ্দিন ও আলাউদ্দিনের স্ত্রি আনোয়ারা।

স্কুল ছাত্রীর মা জরিনা আক্তার বলেন, আজ ১২ দিন পার হয়ে গেলো পুলিশ আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি ।শুনেছি রায়হান তালুকদারের সাথে আমার মেয়ের বিয়ে পড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক মোঃ রাজ্জাক  জানান, স্কুল ছাত্রী অপহরণের লিখিত অভিযোগ পেয়েছি। উদ্ধার চেষ্টা চলমান রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ