আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট`র শুভ উদ্বোধন

মোঃ মুজাম্মেল হুসাইন হাচিব :

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কামতা বাজার সমিতি মার্কেটে কোরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ২৩ শে ডিসেম্বর সকাল ১১ ঘটিকার সময় আলহাজ্ব সিরাজ শেখ এর সভাপতিত্বে ও কাজী মোহাম্মদ আমিনুল হক সিনিয়র অফিসার সোশ্যাল ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখা এর সঞ্চালনায় প্রধান অতিথি কাজী ওসমান আলী এম ডি এন্ড সিইও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মহিউদ্দিন এস এবিপি ও ব্যবস্থাপক সোশ্যাল ইসলামী ব্যাংক হাজিগঞ্জ শাখা ও মোহাম্মদ মহসিন চেয়ারম্যান ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন , শাহ মোহাম্মদ মহিবুল্লাহ (সেলিম) স্বত্বাধিকারী কামতা বাজার সোশ্যাল ইসলামী এজেন্ট ব্যাংকিং

এ সময় উপস্থিত ছিলেন ৪নং ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম বুলু, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ এর সাবরক সাধারন সম্পাদক মোঃ পারভেজ হোসেন, ইউপি সদস্য মো:কামাল হোসেন

অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়,উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ গোলাম মোস্তফা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ