আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সোনাগাজীতে ভাইকে হত্যা করে গুম করার হুমকি বিএনপি নেতার

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এবার আপন ভাইকে মারধরের পর হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি নেতার ছোট ভাই ফখর উদ্দিন শনিবার রাতে গিয়াস উদ্দিন সহ তিনজনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় অপর অভিযুক্তরা হলেন গিয়াস উদ্দিনের দুই ছেলে তাসলিম উদ্দিন আবিদ ও সাজিদুল ইসলাম।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ওয়ারিশি জমিজমা ও পাওনা টাকার হিসেবে নিয়ে ফখর উদ্দিনের সাথে তার ছোট ভাই দক্ষিন কোরিয়া ফেরত ফখর উদ্দিনের বিরোধ চলছে।

এনিয়ে ফখর উদ্দিন বিচার চেয়ে সমাজপতিদের কাছে দ্বারস্ত হলেও গিয়াস উদ্দিনের ভয়ে কেউ এগিয়ে আসেনি। গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গিয়াস উদ্দিন ও তার দুই ছেলে ফখর উদ্দিনের ঘরের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এ নিয়ে ফখর উদ্দিন প্রতিবাদ করলে তাকে মারধর করে। একপর্যায়ে হুমকি দিয়ে জমিজমা ও পাওনা টাকার হিসেব চাইলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন।

ফখর উদ্দিন বলেন , আমি দীর্ঘদিন দক্ষিন কোরিয়া প্রবাসী ছিলাম। প্রবাসে উপার্জন করা সব টাকা ভাইয়ের নামে পাঠিয়েিেছ। দেশে ফিরে টাকার হিসেব চাইলে তার আমার বিরোধ শুরু হয়।

তাছাড়া আামর মরহুম বাবা আব্দুর রব চেয়ারম্যানের জমিজমা জোরপূর্বক দখল করে ভোগ করছে। আমরা ভাই বোনেরা সুষ্ঠ বন্টন চাইলে সে বন্টন করতে আস্বীকৃতি জানায়। হাসপাতালে ভর্তি হয়ে তার এক পা কেটে ফেলার পর চিকিৎসা খরচও আমি বহন করেছি।

জমিজমা ও পাওনা টাকার হিসেব চাওয়াতে সে আমাকে মারধর সহ প্রতিনিয়িত হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানায়,একটি রাজনৈতিক দলের শীর্ষ পদের অপব্যবহার করে সে পরিবার পরিজন থেকে শুরু করে এলাকার অনেকের উপর অত্যাচার নির্যাতন করেছে।

আপন বোনের জমি জালিয়াতি করে একাধিক ব্যক্তির কাছে করে বিক্রি করায় জালিয়াতির মামলায় জেলখাটার পর আরো বেপরোয়া হয়ে উঠে। গত কিছুদিন আগে শালিস না মানায় আব্দুল করিম নামে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নাড়িভুড়ি বের করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়।

পরে হুমকির অডিও ভাইরাল হলে করিম বাদি হয়ে গিয়াসের বিরুদ্ধে থানায় মামলা করে। তারপর গিয়াসের হুমকিতে করিম প্রানভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা গিয়াস উদ্দিন মুঠো ফোনে জানায়, জমিজমা ও টাকার হিসেব নিয়ে ভাইয়ের সাথে বিরোধ রয়েছে কিন্তু মারধর ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ অস্বীকার করেন।

স্থানীয়দের অভিযোগকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবী করে তিনি বলেন তার ভাই মানুষের প্ররোচনায় পড়ে তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে ।

সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম বলেন, পুলিশ মামলাটি তদন্ত করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ