মুহাম্মদ আনোয়ার হোসাইন চট্টগ্রাম :
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় নগদ টাকা ও ৫হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৭) ।
রবিবার (৮ নভেম্বর) সকালে চান্দগাঁও আবাসিক এলাকার ব্লক- বি এর একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. শওকত ইসলাম ও তার স্ত্রী মোরজিনা (২৮)।
র্যাবের দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। তারা আইনশৃঙ্খলা বাহিনীর আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করতো।
সোমবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও আবাসিক এলাকার ব্লক- বি এর একটি বাসায় অভিযান চালিয়ে ১কোটি ১৭লক্ষ ১হাজার ৫শত টাকা ও ৫৩০০পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, তারা মায়ানমারের নাগরিক এবং মায়ানমার হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ পূর্বক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া করে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিষিদ্ধ মাদক রাখা এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।