আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সেলফি পরিবহনের ধাক্কায় ছিটকে পড়া যুবকে পিষ্টে দিলো আরেক বাস

সাভার প্রতিনিধি :

সাভারে সেলফি পরিবহনের একটির বাসের ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়ে পিয়া খান (২৮) নামের এক যুবক। পেছন থেকে আসা সোলাইমান পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে যুবকের।

এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে সেলফি পরিবহনের বাস ও চালক আলী আকরকে (৫০) আটক করতে পারলেও সোলেমান পরিবহনের বাসের চালক দ্রুত পালিয়ে যায়।

সোমবার (০৩ জুলাই) দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকার রাজ্জাক প্লাজার সামনে এ সড়ক দূর্ঘটনা ঘটেছে।

নিহতের নাম পিয়াস খান সাভারের পশ্চিম রাজাশন ডেল্টার মোড় এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি ব্যাংক কলোনী এলাকায় বোনের বাসায় থাকতেন।

হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, সোমাবার দুপুরে পিয়াস খান তার দুলাভাইকে একটি চাবি দেয়ার জন্য রাজ্জাক প্লাজার সামনে সার্ভিস লেন অতিক্রম করে মূল লাইনের দিকে যাচ্ছিলেন।

একপর্যায়ে সেখানে দাড়িয়ে অপেক্ষা করতে থাকা সেলফি পরিবহনের একটি বাস হঠাৎ পিয়াসকে ধাক্কা দিলে সে সড়কে পড়ে যায়। এসময় পাশে থাকা সোলেমান পরিবহনের একটি বাস পিয়াস খানের পেটের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যায় পিয়াস।

এঘটনায় স্থানীয়রা ধাওয়া দিয়ে সেলফি পরিবহনের চালক আলী আকবর ও বাসটি আটক করেন। এছাড়া সোলেমান পরিবহনের বাসটি আটক করা সম্ভব হলেও এর চালক পালিয়ে গেছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত ব্যবসায়ীর মরদেহ ঘটনা স্থল থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ