ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
আপনার পৌরসভায়, আপনিই মেয়র” এ বিশেষ শ্লোগানকে কন্ঠে ধারণ করে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে আজ ২৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে সেনবাগ পৌর নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণা দিয়ে মতবিনিময় করলেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য,সাবেক উপজেলা ছাত্রলীগের সফল সভাপতি,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী – সাইফুল ইসলাম বাবু।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে জেলা পরিষদ সদস্য বলেন—” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে সেনবাগ পৌরসভার আসন্ন নির্বাচনে যদি দলীয় মনোনয়ন দেন এবং পৌরবাসী আমাকে নির্বাচিত করেন,তাহলে আমি এ অবহেলিত পৌরসভাকে একটি অাধুনিক ও যুগোপযোগী পৌরসভায় রূপান্তর করার চেষ্টা করে যাবো।
তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেন- যদি তাকে দলীয় মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয়া হয়, তবে তিনি দলের হয়ে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর পক্ষে ভোট করবেন। তিনি একটি আধুনিক ও রোল মডেল সেনবাগের স্বপ্ন দেখেন। তিনি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশীদারিত্ব হতে চান।
মাদকসেবী ও মাদক কারবারীদের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন…”মাননীয় প্রধানমন্ত্রী মাদক ইসুতে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। আমিও মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স এর প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি- ফখরুদ্দিন মোবারক শাহ্ রিপন, সাধারণ সম্পাদক- মোঃ মনোয়ারুল হক। সিনিয়র সহ-সভাপতি মোঃ ফখর উদ্দিন, সহ-সভাপতি শাখাওয়াত উল্যাহ মজুমদার টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক- মোঃ আলা উদ্দিন লিংকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক – আবদুল আহাদ শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন সেনবাগ বুলেটিন সম্পাদক ও প্রকাশক- নিজাম উদ্দিন খোন্দকার, দৈনিক আজকালের খবর পত্রিকার সেনবাগ প্রতিনিধি- মোঃ জাকের হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।