আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সেনবাগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর  সমর্থনে সর্বদলীয় সভা 

ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন),নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগের কাদরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন ভূঁইয়ার সমর্থনে সর্বদলীয় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় তাহিরপুর মাদ্রাসা মাঠে নন্দীরপাড়-ঢালুয়া-তাহিরপুর গ্রামের সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

মাষ্টার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও ইমাম হাসানের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন- আসন্ন কাদরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মরহুম আবদুল হাকিম ভূঁইয়া ফাউন্ডেশনের সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া,ইলিয়াছ মেম্বার,

ইউনিয়ন আওয়ামীলীগের সাঃ সম্পাদক মোঃ সোলেমান,বিএনপি নেতা আলী আক্কাস মেম্বার, মাস্টার জয়নাল আবদিন,বিএনপি নেতা আবদুল মন্নান মেম্বার,মোশাররফ হোসেন,মাষ্টার শহিদ উল্যা,মহিন উদ্দিন, ইঞ্জিনিয়ার কামাল হোসেন,

মোশাররফ হোসেন,জাফর আহম্মদ মেম্বার,মুক্তিযোদ্ধা ছায়দুল হক ভূঁইয়া,আক্তার হোসেন সহ প্রমূখ।
এছাড়াও সভায় স্থানীয় আওয়ামীলীগ, বিএনপি,জামায়াত,সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় বক্তারা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে গিয়াস উদ্দিন ভূঁইয়াকে বিজয়ী করতে কাজ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য,৪নং কাদরা ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া ব্যক্তিগত ভাবে ও মরহুম আবদুল হাকিম ভূঁইয়া ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক কাজকর্ম, শিক্ষা উন্নয়ন ও ব্যাপক দান অনুদানের মাধ্যমে ইতোমধ্যেই এলাকায় আলোচনায় রয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ