আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সেনবাগে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফখরুদ্দিন মোবারক , নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগে কর্মী সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ পৌরসভা শাখা।

শনিবার বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজির সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি আলা উদ্দিনের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম, সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির মো: হানিফ মোল্লা,উপজেলা জামায়াতে ইসলামীর সহ- সেক্রেটারী মাওলানা মো: নুরুল হুদা মিলন, ৪নং কাদরা ইউনিয়ন জামায়াতের আমির গোলাম হোসেন শাহিন,

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম, ইসলামি ছাত্র শিবিরের সেনবাগ উপজেলা সভাপতি আবু বকর ছিদ্দিক সুজন,সাবেক কাউন্সিলর ফজলুল হক, জামায়াত নেতা হাজী বেলাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাজী নজির আহম্মদ সহ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- জামায়াত নেতা মাওলানা নুরুল আবছার, মাওলানা মো: হানিফ,মাওলানা আব্দুল মাজেদ,মাওলানা আবু শাকের,মাওলানা দ্বীন মোহাম্মদ, আবুল খায়ের প্রমুখ।

দীর্ঘদিন পর প্রকাশ্যে বিশাল এই কর্মী সম্মেলন কে ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ও উচ্চাস লক্ষ করা যায়।
উক্ত সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সেনবাগ উপজেলা,পৌর ও ইউনিয়ন শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ