আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সেনবাগে কাদরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থী জহিরের পক্ষে ঐক্যের ডাক

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

আগামী ২৮ নভেম্বর ৪নং কাদরা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী,সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক-খন্দকার জহিরুল আলম এর সমর্থনে শুক্রবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা ও নাগরিক সমাবেশ এর আয়োজন করেন এলাকাবাসী।

৪নং কাদরা ইউনিয়ন এর দক্ষিণাঞ্চলে চেয়ারম্যান রাখার স্বার্থে, এলাকার ঐক্য ও চেয়ারম্যান প্রার্থী খন্দকার জহিরুল আলম এর সমর্থনে উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন- মাষ্টার মোঃ ইলিয়াস।

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- মোঃ মনিরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় ও নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন- এ.জে.আর গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক, সেনবাগ সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও বিশিষ্ট সমাজসেবক- সামছুদ্দিন আহম্মেদ রিয়াদ, টেক্স ওয়ান বিডি’র ব্যবস্থাপনা পরিচালক,

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক- খালেদ মোশাররফ জুয়েল, সেনবাগ সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি- মোঃ ওমর ফারুক (ওমর),৮নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি- নুরুল আমিন (নুরু), ৪নং কাদরা ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি- গোলাম হোসেন শাহীন,প্রবীণ আওয়ামীলীনেতা- কামাল পাশা,

সাবেক ছাত্রলীগ নেতা ও প্রবাসী আনোয়ার হোসেন,আহাম্মদপুর বাসীর পক্ষে-ইউনিয়ন বিএনপি’র নেতা আনোয়ার হোসেন,বীর- মুক্তিযোদ্ধা হাজী ওবায়েদ উল্ল্যাহ,সেবারহাট মুসলিম হোটেলের মালিক হাজী সামছুল হক,নজরপুর বাসীর পক্ষে- ছায়েদুল হক।

উল্লেখযোগ্য যে, উক্ত নাগরিক সমাবেশে যোগ দিয়ে খন্দকার জহিরুল আলম এর সাথে একত্বতা পোষন করে বক্তব্য রাখেন-আসন্ন ৪নং কাদরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারকৃত প্রার্থী মোবারক হোসেন মামুন।

এছাড়াও উক্ত সমাবেশে অত্র ইউনিয়নের চাঁদপুর, নজরপুর,হিজলী,আহাম্মদপুর ও হীরাপুর গ্রামের শত-শত নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ