আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সেই জামাইকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক :

দেনমোহর ১০ লাখ টাকা নির্ধারন করায় ক্ষোভে বিয়ের প্রায় এক বছর নানা ও মামা শ্বশুরকে নির্যাতনের দায়ে আটক জামাই কালাম ও তার বাবাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে প্রীজন ভ্যানে করে অন্যান্য আসামিদের সাথে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১২ আগস্ট) ভুক্তভোগী আব্দুল মান্নান বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে সাভার থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আটকদের গ্রেফতার দেখানো হয়।

আটকরা হলেন সাভারের বনগাও ইউনিয়নের কাজিপাড়া এলাকার বশির আহমেদ (৬০) ও তার ছেলে আবুল কালাম (২৮)। এঘটনায় বশিরের অপর ছেলে সালাম (২৫) পলাতক রয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১ বছর আগে সিঙ্গাইর উপজেলার খাসেরচর এলাকার নাতনি সোনিয়াকে সাভারের কাজিপাড়া এলাকার বশির আহমের ছেলে আবুল কালামের সাথে বিয়ে দেন। সেসময় দেনমোহর ও যৌতুকের টাকা নিয়ে বিবাদ হয়। এর জের ধরে দুই পরিবারের মাঝে আত্মীয়তার সম্পর্কে ভাটা পড়ে। ১ বছর পর সোনিয়া গর্ভবতী হলে সাভারের ওই এলাকায় বশিরের বাড়িতে নাতনীকে দেখতে যান নানা আব্দুল মান্নান ও মামা শহিদ মোল্লা। এসময় তাদের হাত বেধে অমানবিক নির্যাতন করেন। ঘটনার দুই দিনের মাথায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের হলে দুপুরে অভিযান চালিয়ে বশির ও তার ছেলে কালামকে আটক করে পুলিশ। পরে বিকেলে অভিযোগটি মামলা আকারে রজু হয়। রিমান্ড চেয়ে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক নাজিউর রহমান বলেন, অভিযোগ পেয়ে তৎক্ষনাৎ দুইজনকে আটক করা হয়। পরে অভিযোগটি মামলা আকারে রুজু করা হয়। তাদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামি সালামকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নাতনীকে দেখতে এসে গত ১০ আগস্ট জামাইয়ের পরিবারের দ্বারা নির্যাতনের শিকার হন নানা শ্বশুর আব্দুল মান্নান ও মামা শ্বশুর শহিদ মোল্লা। পরে নির্যাতনের শিকার দুই জনের ছবি ও ভিডিও অভিযুকরা মান্নানের অপর ছেলের মোবাইলের ইমোতে পাঠিয়ে ১০ লাখ টাকা চাঁদা চাইলে ৯৯৯ এ কল করে তাদের উদ্ধার করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ