আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সূর্যের হাসি যুব সংঘের “Kids Spoken English Course” ২য় ব্যাচের এর বিদায় ও পুরস্কার বিতরণ 

সাজন বড়ুয়া সাজু:

আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত যুব সংগঠন কতৃক, “কিডস স্পোকেন ইংলিস কোর্সের” ২য় ব্যাচের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান “সূর্যের হাসি যুব সংঘের” কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে শিক্ষার্থী সাঈদ ইসলাম ও খাদিজাতুল খোবরা রইয়্যার সঞ্চালনায় ও সূর্যের হাসি যুব সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যের হাসি যুব সংঘের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও করোনার সময়ে সর্বোচ্চ অনলাইন ক্লাস সম্পাদনকারী কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সূর্যের হাসি যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও কক্সবাজার মেডিক্যাল কলেজের মেডিক্যাল টেকনোলজিস্ট তাসনিম মাহবুব ও সূর্যের হাসি ইংলিশ লার্নিং সেন্টার এর সম্মানিত প্রশিক্ষক জনাব বোরহান উদ্দিন ইমরোজ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইংলিশ লার্নিং সেন্টারের প্রশিক্ষক কামরুল ইসলাম, সাদিয়া সিদ্দিকা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহরিয়ার মাহমুদ সাহেদ ও দিলরুবা আলম সামি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ