আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সুষ্ঠু বিচার না হলে মহাসড়ক অবরোধের হুশিয়ারী জাবি শিক্ষার্থীদের

জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষককে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কফিশপে ডেকে দলবদ্ধ হয়ে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে জাবি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষক আতিকুর রহমানকে নির্দোষ দাবী করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মারধরের সাথে জড়িত শিক্ষার্থীদের যথাযথ বিচারের দাবী জানায় বক্তারা। সুষ্ঠু বিচার না হলে সড়ক অবরোধের হুশিয়ারি প্রদান করে শিক্ষার্থীরা।

পরিসংখ্যান বিভাগের ৪৪ব্যাচের শিক্ষার্থী পিয়াস বলেন, “একটা মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে একজন শিক্ষকের অপমান করা হয়েছে। তাকে সামাজিকভাবে হেয় করা হয়েছে।

শিক্ষকের বিরুদ্ধে ওই মেয়ে শুধু অভিযোগ দিয়েছে কিন্তু কোনো প্রমান না দিয়ে মারধর করে সামাজিক যোগাযোগ মাধমে ছবি পোস্ট করে তার মানহানী করা হয়েছে।

শুধু এ নয় তাকে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। তারা শুধু শিক্ষক আতিকুর রহমানকে অপমান করেনি তারা পুরো শিক্ষক জাতিকে অপমান করেছে।

এটা অবশ্যই পূর্বপরিকল্পিত ছিল। এটা একটা সাজানো নাটক। আমরা সুষ্ঠু বিচার চাই। যদি বিচার না হয় আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হবো।”

পরিসংখ্যান বিভাগের আরেক শিক্ষার্থী তাসলিমা বলেন, “পুরো ঘটনা সবার সামনে আসুক এবং সুষ্ঠু তদন্ত হোক। কোনো তথ্য ছাড়াই তারা হ্যাশ ট্যাগ দিয়ে একটা নাটক সাজায়ে ফেসবুকে পোস্ট দিল।

যদি শিক্ষক দোষী হয়েও থাকে তার শরীরে হাত তোলার অধিকার কোনো শিক্ষার্থীর নাই। আমরা বিশ্বাস করি করি স্যার এমন কোনো কাজ করতে পারে না।

তিনি শুধু আমাদের স্যার না তিনি এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। আমরা শিক্ষকের এ ন্যাক্কারজনক মারধরের ঘটনার সুষ্ঠু বিচার চাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ