আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সুষ্ঠু নির্বাচনে সরকার অঙ্গীকারবদ্ধ: ত্রাণ প্রতিমন্ত্রী

মনির হুসাইনঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে নৌকা প্রতীকে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সাথে সরকার সুষ্ঠু নির্বাচনে অঙ্গীকারবদ্ধ।
মজনুল বারী সিকদার সজীব এর সঞ্চালনায় ও আশার আলো যুবক সমিতির উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এনামুর রহমান।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে আশুলিয়ার বাড়ইপাড়া ক্লাব মাঠে এর আয়োজন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, আলী হোসেন সিকদার, রকিবুল ইসলাম বাবুল (বাবুল মাস্টার), শফি মৃর্ধা, হারুন প্রামাণিক, সুমন মৃর্ধা, শিমুল পারভেজ নজরুল, আওয়াল চৌধুরী, মাসুম পারভেজ, আমীর হোসেন খান জয় সহ প্রমূখ।
এর আগে আশুলিয়ার নন্দন পার্কের সামনে থেকে সুমন মৃর্ধার নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কে একটি মিছিল বের হয়। মিছিল’টি শেষ হয় অত্র ক্লাবের মাঠ প্রাঙ্গনে গিয়ে।
অনুষ্ঠানে আ.লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ দলীয় ও এর সহযোগী অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ