আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দীর্ঘ মেয়াদী পূর্নবাসনের ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক :

মূল্যবোধ ও সম্মানের সাথে বেড়ে উঠো’- এ প্রতিপাদ্য বিষয়কে মাথায় রেখে চরম ঝুঁকিতে থাকা সমাজের নিরাশ্রয় হতদরিদ্র সুবিধাবঞ্চিত শিশুদের দক্ষ জনশক্তি ও নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোস্যাল সাইন্সেস (ডিআইএসএস)।

সোমবার (১৪ নভেম্বর) সোমবার ড্যাফোডিল স্মার্ট সিটিতে ডিআইএসএস এর উদ্বোধন করেন ভারতীয় শিক্ষাবিদ, কলিঙ্গা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স (ডিআইএসএস) এবং কলিঙ্গা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি) এর প্রতিষ্ঠাতা প্রফেসর ডঃ অচ্যুৎ সামস্ত।

২০১৮ সালের ১১ জানুয়ারী সুবিধাবঞ্চিত শিশুদের পুনর্বাসনের জন্য ড্যাফোডিল ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স (ডিআইআইএসএস) এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ অচ্যুৎ সামন্ত। সেই ডিআইআইএসএস এর কার্যক্রম আজ উদ্বোধন করেন তিনি।

সুবিধা বঞ্চিত, নিরাশ্রয় এবং অভিভাবকহীন ৫-১০ বছর বয়সী শিশুদের (ছেলে ও মেয়ে) দীর্ঘ মেয়াদী পূনর্বাসনের জন্য শিশুদের দক্ষ জনশক্তি ও নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফাউন্ডেশন।

ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ডিআইএসএস এর প্রতিষ্ঠাতা ডঃ মোঃ সবুর খান বলেন, ড্যাফোডিল ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স (ডিআইএসএস) হলো বাংলাদেশের সুবিধাবঞ্চিত,

পথশিশু ও এতিম শিশুদের জন্য একটি আবাসিক প্রতিষ্ঠান, যেখানে বাসস্থান, খাদ্য, স্বাস্থ্যসেবা, কিন্ডারগার্টেন থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং জীবনের অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া,

পড়ালেখা শেষ করে চাকরি পর্যন্ত সমস্ত দায়িত্ব নির্ভরতার সাথে পালন করা হয়। ডিআইএসএস এসব শিশুদেরকে সরকারের জাতীয় শিক্ষা পাঠ্যক্রম অনুযায়ী উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষাদানের পাশাপাশি স্বাস্থ্য,

স্যানিটারী, নিয়মানুবর্তিতা, মানবাধিকার ও নাগরিক দায়িত্ববোধ সম্পর্কেও বিশেষায়িত শিক্ষা নিশ্চিত করে থাকবে। এখন ১০০ জন শিশু দিয়ে শুরু করা হয়েছে। আগামীতে ৪ হাজার শিশুদের রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ- উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব- উল হক মজুমদার, ট্রেজারার মমিনুল হক মজুমদার, রেজিস্ট্রার ড. মোঃ নাদির বিন আলী, একাডেমিক এফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ শীর্ষ স্থানীয় কর্মকর্তাবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ