আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি:

করোনা সংক্রমণ বৃদ্ধি, জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ ও সুনামগঞ্জ জেলা আওয়ামী ছাত্র পরিষদের বিনামূল্যে মাস্ক বিতরণ ।

আজ বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী’র নির্দেশে পৌর শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে জনসাধারনের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরন করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সাকিব’র নেতৃত্বে, উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী ছাত্র পরিষদ এর সাধারণ সম্পাদক আল-আমিন হক, সহ-সভাপতি আব্দুল্লাহ ইভনে জাহিদ, সাংগঠনিক সম্পাদক সম্পাদক রিদয় আহমেদ জয়, সুনামগঞ্জ পৌর আওয়ামী ছাত্র পরিষদ সভাপতি ইশতিয়াক আহমেদ, ছাত্রলীগ নেতা, তারেক হাসান মারজান, ইয়াকুবুল, শাহরিয়ার, দীপ্ত, রাহুল, শাওন, ইমেইল, রাহাত আহমেদ প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ