আজ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৬ ইং

সুনামগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা

 

 

আব্দুল জলিল মিয়া বিশেষ প্রতিনিদি :

 

 

সুনামগঞ্জ স্বাস্থ্য বিধি না মানায় ও মাস্ক পরিধান না করায় মোবাইল কোর্ট পরিচালনাঃ আজ ১৫/০৬/২০২০ ইং তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট, কাজীর পয়েন্ট, ওয়েজখালী, উকিলপাড়া, মধ্যবাজার, আরপিননগরসহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ আদনান এবং ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। এসময় স্বাস্থ্যবিধির যথাযথ অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় সুনামগঞ্জ সদর উপজেলায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪টি মামলায় ২৩০০ টাকা জরিমানা এবং জাউয়াবাজার এলাকায় ১১জনকে ৬০০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এধরণের মোবাইল কোর্ট চলমান থাকবে। সকলকে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিধি অনুসরণ ও মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ