আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সুনামগঞ্জে ভারতীয় মদসহ ২৫ লাখ টাকার মালামাল আটক

আবু জাহান তালুকদার::সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অভিযানে ২৫ লাখ ৩৩হাজার ৬ শত টাকার ভারতীয় মদ, কয়লা, পাথর, বালু, ইঞ্জিনসহ ট্রলি, স্টীলবডি নৌকা, বারকী নৌকা, ঠেলাগাড়ী এবং গোলকাঠ আটক করেছে বিজিবি জোয়ানরা।

সীমান্তে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানাযায়, আজ ৩ সেপ্টেম্বর শুক্রবার রাত দেড় টার সময় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ডুলুরা বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২১২/২-এস উপজেলার ১নং শলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক এলাকা থেকে ৩৯ বোতল ভারতীয় মদ আটক করে। যার আনুমানিক মূল্য ৫৮ হাজার ৫০০ টাকা এবং অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদীতে রাত ২ টার সময় অভিযান চালিয়ে ভারতীয় ১৫ ঘনফুট পাথরসহ ৭টি বারকী নৌকা আটক করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫১ হাজার ৮০০ টাকা।

এদিকে একই দিনে জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির বিজিবির একটি টহল দল রাত ৪টার সময় অভিযান চালিয়ে সীমান্ত মেইন পিলার ১১৯৫ এর এলাকার উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকা থেকে ভারতীয় ২২ ঘনফুট গোলকাঠ আটক করে। যার আনুমানিক মূল্য ৬৪ হাজার টাকা।

এবং লাউরগড় বিওপির বিজিবির আরেকটি টহল দল ভোর পৌনে ৭ টার সময় অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২০৩/৪-এস এলাকার সাহিদাবাদ নামক স্থান থেকে ১৫ ঘনফুট ভারতীয় পাথরসহ ৩টি ঠেলাগাড়ী আটক করে। যার আনুমানিক মূল্য ১৬ হাজার ৮০০ টাকা।

বিজিবি সূত্রে আরও জানাযায়, গতকাল ০২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার সময় বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২১০/৯-এস এলাকার বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের ঝিগাতলা নামক স্থান থেকে ৩০ ঘনফুট ভারতীয় বালু এবং ২টি ইঞ্জিনসহ ট্রলি আটক করে। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৬০০ টাকা।

একই দিনে লাউরগড় বিওপির আরেকটি টহল দল সকাল পৌনে ১১ টায় সীমান্ত পিলার ১২০৩/২-এস এলাকার যাদুকাটা নদী দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে ১৪০০ ঘনফুট ভারতীয় বালু এবং ইঞ্জিনসহ ২টি স্টীলবডি নৌকা এবং সকাল ১১টায় লাউরগড় বিওপির আরও একটি টহল দল যাদুকাটা নদী থেকে ৩০০ কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ১৫ লাখ ১১ হাজার ৯০০ টাকা। এবং দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির আরেকটি বিজিবির টহল দল রাত সাড়ে ৯ টায় অভিযান চালিয়ে পিলার ১২৩২/৪-এস এলাকার ১নং বাংলাবাজার ইউনিয়নের শহীদ মিনার নামক স্থান থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করে। যার মূল্য ৩০ হাজার টাকা।

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক তসলিম এহসান, পিএসসি বলেন, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, গোলকাঠ বনবিট কার্যালয় এবং কয়লা, পাথর, বালু, ইঞ্জিনসহ ট্রলি, ইঞ্জিনসহ স্টীলবডি নৌকা, বারকী নৌকা ও ঠেলাগাড়ী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবং চোরাচালানিদের বিরুদ্ধে বিজিবির এ অভিযানে অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ