আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সুনামগঞ্জে গোবিন্দপুর প্রিমিয়ারলীগ’র শুভ উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জে গোবিন্দপুর প্রিমিয়ারলীগ সিজন-৩ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (০৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় তালুকদার লিমিটেড এর আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর পূর্বের জিএমসিসি মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খেলার আয়োজক কমিটির সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন মনির,

সুনামগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. আবুল হোসেন, পল্লি বন্ধু পরিষদ সুনামগঞ্জ জেলার সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, খেলা পারে তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে।
জেলার প্রতিটি উপজেলায় এরকম আয়োজনে খেলার প্রতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

লীগে মোট ৬টি টিম অংশগ্রহণ করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ