আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সুনামগঞ্জে আনসার-ভিডিপির শীতবস্ত্র বিতরণ

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ

সুনামগঞ্জে অসহায় ও দরিদ্র আনসার ভিডিপির সদস্য-সদস্যাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে জেলা আনসার-ভিডিপির কার্যালয়ে আনসার ভিডিপির মহাপরিচালকের নির্দেশনায় ৩শত অসহায় ও দরিদ্র আনসার ভিডিপির সদস্য-সদস্যাদের মাঝে এসব কম্বল বিতরণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান।

শীতবস্ত্র বিতরণ শেষে উপ-মহাপরিচালক বলেন, দেশব্যাপী অসহায়-দরিদ্র মানুষেরা শীতকালে শীতবস্ত্রের অভাবে কষ্টে ভুগেন। মহাপরিচালক মহোদয়ের কার্যকরী উদ্যোগ ও সদয় নির্দেশনার আলোকে দেশের অন্যান্য জেলার ন্যায় আজকে সুনামগঞ্জে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হলো। আমরা আনসার বাহিনী অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আশা করছি এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তিনি মহাপরিচালককে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম, সার্কেল অ্যাডজুট্যান্ট মো: রকিবুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদ এবং বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ