আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ববিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:

সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (৩১জানুয়ারী) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল গেট প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। এসময়ে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মূল গেট সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রত্যেক বছর কোন না কোন জায়গায় পবিত্র কোরআনের অবমাননা হচ্ছে।

এভাবে বারবার মুসলমানদের ভাবমূর্তিতে কেন তারা আঘাত হানছে? আমরা বিশ্বের মুসলমানদের উপর সকল নির্যাতনের ঘটনা, নবী (স:) এর অবমাননা এবং পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ভোলা রোড হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে প্রদক্ষিণ করে মূল গেটে এসে শেষ হয়। মিছিল শেষে সুইডেন ও নেদারল্যান্ডের পতাকা আগুনে পোড়ানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ